ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৫, ১ জানুয়ারি ২০২১

নতুন বছরকে স্বাগত জানিয়ে নরেন্দ্র মোদির কবিতা (ভিডিও)

নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি

নতুন বছর ২০২১ কে স্বাগত জানিয়ে কবিতা লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার  কেন্দ্রীয় সরকারের টুইটারে ১ মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিওতে হিন্দি কবিতা ‘অভি তো সূরজ উগা হ্যয়’ (এই তো সূর্য উঠল) পোস্ট করা হয়।

কবিতার ইংরেজি শিরোনাম দেওয়া হয়, ‘দ্য সান হ্যাজ জাস্ট রাইজন’।   

টুইটারে লেখা হয়েছে, ‘নতুন বছরের প্রথম দিনটি শুরু করুন আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর লেখা মনোমুগ্ধকর এবং অনুপ্রেরণামূলক কবিতা অভি তো সুরজ উগা হ্যয় দিয়ে’।

মোদি তার কবিতায় ভারতীয় সেনা, চিকিৎসা কর্মী এবং কৃষকদের অবদান স্মরণ করেন। অঙ্গীকার করেন নতুন বছরে সমস্ত প্রতিবন্ধকতার মোকাবিলা করে স্বপ্নপূরণের।

বার্তা দিয়েছেন, ‘আপন-পর, ওরা-আমরা’র ভেদাভেদ না করে প্রত্যেক দেশবাসীর শক্তি হয়ে উঠবে তার সরকার। টুইটারে নরেন্দ্র মোদি ভারতবাসীর সুখ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে বার্তা দেন। 

করোনা মহামারির সঙ্কটের প্রসঙ্গ উল্লেখ করে লেখেন, ‘এই উদ্দীপনাই আশা ও ইচ্ছাশক্তির জয়ী করবে’।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়