আইনিউজ ডেস্ক
থার্টিফার্স্টের আতশবাজি কেড়ে নিলো শত পাখির প্রাণ
নতুন বছরকে স্বাগত জানানোর জন্য পাড়ায় পাড়ায় আতশবাজিতে মেতে ওঠা একটি নিত্য দৃশ্য। কিন্তু এ আতশবাজির ফলেই ভয়াবহ বিপর্যয় ঘটেছে ইতালির রোম শহরে। থার্টিফার্স্টের রাতে ফাটানো আতশবাজিতে মারা গেছে ওই এলাকাড় শত শত পাখি।
বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালিতেও করোনার জন্য এবার স্বল্প পরিসরে ইংরেজি নববর্ষ উদযাপন হয়েছে। উদযাপন করতে গিয়ে থার্টিফার্স্ট নাইটের আতশবাজিতে মারা পড়েছে শতশত পাখির। দেশটির প্রাণী অধিকার বিষয়ক সংগঠনগুলো এই ঘটনাকে 'নৃশংস হত্যাকাণ্ড' বলে দাবি করেছেন। খবর ওয়াশিংটন পোস্টের।
জানা গেছে, রোমের প্রধান রেলস্টেশনে নতুন বছরের প্রথম সকালে কয়েকশ' স্টারলিংস পাখি মরে পড়ে থাকতে দেখা যায়। আরও অনেক পাখি আহত হয়ে পড়ে ছিল।
রাস্তায় মৃত ও আহতাবস্থায় পড়েছিল পাখিগুলো
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব প্রোটেকশন অব অ্যানিমেলস (ওআইপিএ) জানিয়েছে, উচ্চশব্দের পটকা ফোটানো ও আতশবাজি পাখিদের এই মৃত্যুর জন্য দায়ী। তবে এই পাখিগুলোর মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























