আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৪৭, ২ জানুয়ারি ২০২১
রোহিঙ্গা প্রস্তাবের পক্ষ নিলো ৯ দেশ
সংগৃহীত ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারের রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে নয়টি দেশ। দেশগুলো হলো- ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, নামিবিয়া, কেনিয়া, লেসেথো, মোজাম্বিক, তানজানিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ।
এর আগে ২০১৯ সালে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেনশন’ বা ‘অ্যাবস্টেইন’ ভোট দিয়েছিল এই নয়টি দেশ।
এবারের প্রস্তাবের ভোট বিশ্লেষণ করে সাবেক আনান কমিশনের সদস্য ও ডাচ কূটনীতিক লেটেশিয়া ভ্যান্ডেন অ্যাসাম টুইট বার্তায় লিখেছেন, ২০১৯ সালের সঙ্গে তুলনা করলে দেখা যাবে নয়টি দেশ তাদের অবস্থান বদলে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
গত বৃহস্পতিবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্লেনারি অধিবেশনে প্রায় একই ধরনের প্রস্তাবে দেশগুলো ‘অ্যাবস্টেইন’ অবস্থান থেকে সরে এসে পক্ষে ভোট দিয়েছে। অপরদিকে বাংলাদেশসহ ১৩০টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
তবে মিয়ানমার, চীন, রাশিয়া, বেলারুশ, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে এ নয়টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপানসহ ২৫টি দেশ ‘অ্যাবস্টেইন’ ভোট দিয়েছে। প্রস্তাবটি ১৩০-৯ ভোটে গৃহীত হয়েছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























