ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ২ জানুয়ারি ২০২১

ইসরায়েলে ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত ২৪০ জন!

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন গ্রহণের পরও নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রায় আড়াইশ  নাগরিক।

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজারের ভ্যাকসিন নেয়া সত্ত্বেও এ পর্যন্ত ২৪০ জন কোভিড সংক্রমিত হয়েছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন গ্রহণের কিছুদিনের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী দুই ডোজ টিকা নিতে হবে।

ইসরায়েলে ভ্যাকসিন নেয়ার পর প্রায় এক হাজার লোকের মধ্যে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। এর মধ্যে দুর্বলতা, মাথা ঘোরা এবং জ্বর আসা। ইনজেকশন দেয়ার স্থানে ব্যথা, ফোলাভাব এবং লাল হয়ে যায়।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে কয়েকজনকে কিছুদিন চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

গত বছরের ২০ ডিসেম্বর ইসরায়েলে গণহারে করোনা টিকাদান কর্মসূচিটি চালু করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইতিমধ্যে এক লাখ মানুষকে জরুরিভিত্তিতে ফাইজারের ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়