নিজস্ব প্রতিবেদক
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা, ৫ নারী নিহত
সংগৃহীত ছবি
ইয়েমেনের একটি বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ নারী নিহত হয়েছেন।
আজ (শুক্রবার) নতুন বছরের প্রথম দিন বন্দরনগরী হুদাইদায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
হুদাইদা বিমানবন্দরের কাছে বিয়ের অনুষ্ঠানে এ হামলার জন্য একে অপরকে দোষারোপ করছে সরকার এবং হাউথি বিদ্রোহীরা। হাউথিদের নিয়ন্ত্রণাধীন শহরটি পুনরুদ্ধারে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সরকারি বাহিনী।
এর আগে এডেন বিমানবন্দরে হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। ওইদিন বিমানে করে সৌদি আরব থেকে দেশে ফেরেন নতুন মন্ত্রিসভার সদস্য এবং কর্মকর্তারা। বিমান বন্দরে নামার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে।
হামলায় ইন্টারন্যাশনাল রেড ক্রসের দুই কর্মী নিহত হয়েছে। একজন এখনো নিখোঁজ বলে জানানো হয়।
বুধবারের ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হাউথিরা হামলার অভিযোগ অস্বীকার করেছে।
পরে সৌদি জোট জানায়, প্রেসিডেন্সিয়াল প্যালেসে হামলা চেষ্টার সময় বিস্ফোরকভর্তি একটি ড্রোন তারা ভূপাতিত করেছে।
জাতিসংঘ যুদ্ধবিরতি পর্যবেক্ষণ দলের সরকারি প্রতিনিধি জেনারেল সাদেক দৌদি হুদাইদা বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন। ওই হামলায় আহত হয় আরও ৭ জন। সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে হাউথি বিদ্রোহী জঘন্য অপরাধ করেছে বলেও মন্তব্য করেন।
হাউথি নিযুক্ত হুদাইদার গভর্নর মোহাম্মদ আয়াচে শিয়া বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভিকে বলেন, আগ্রাসী সরকারি বাহিনী নিজের অন্যায়ের জন্য অন্যকে দোষারোপে বিন্দুমাত্র দ্বিধা করে না।
২০১৮ সালে হুদাইদা পুনরুদ্ধারের জন্য হাউথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি জোট। দরিদ্রপীড়িত ইয়েমেনের বাসিন্দাদের মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য প্রধান বন্দর ওই হুদাইদায় অবস্থিত। ওই বছর থেকেই সেখানে আংশিকভাবে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। যা জাতিসংঘের তত্বাবধানে পর্যবেক্ষণ করা হচ্ছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























