ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ২ জানুয়ারি ২০২১

ট্রাম্পের ভেটো প্রত্যাহার করে সিনেটে প্রতিরক্ষা বিল পাস

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত একটি বিলের বিরোধিতা করে ভেটো জানিয়েছিলেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে সিনেটে প্রতিরক্ষা বিলটি পাস হয়েছে।

বিবিসি জানায়, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে। সে হিসেবে যে কোনো বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তই মেনে নেয়ার কথা। এতদিন পর্যন্ত অন্তত তাই হয়ে এসেছে। কিন্তু এবার পুরোপুরি তার ব্যতিক্রম ঘটল।

৭৪ হাজার কোটি মার্কিন ডলারের একটি প্রতিরক্ষা ব্যয় বিল নিয়ে আলোচনার জন্য শুক্রবার নতুন বছরের প্রথম দিনে সিনেটে বিরল এক অধিবেশন হয়। 

সেখানে ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট’ (এনডিএএ) নিয়ে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করে বিলটি ৮১-১৩ ভোটে অনুমোদন পায়। কোনো বিল নিয়ে প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করার জন্য বিলটিকে অবশ্যই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয়কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে।

এনডিএএ আগেই ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্টের ভেটোর বিরুদ্ধে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন পেয়েছে বলে জানায় বিবিসি।

এর আগে গত বুধবার বিলটিতে ভেটো দেন ডোনাল্ড ট্রাম্প।

ক্রবার সেনেটে প্রতিরক্ষা বিল নিয়ে বিতর্ক শুরুর আগেই সেনেট রিপাবলিকান নেতা মিচ ম্যাককনল বলেন, তিনি ওই বিল পাস করাতে বদ্ধপরিকর।

তিনি বলেন, ‘বার্ষিক প্রতিরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে আমাদেরকে আমাদের ওইসব সাহসী নারী ও পুরুষদের সুরক্ষা দিতে হবে যারা ইউনিফর্ম পরে স্বেচ্ছায় আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। সেনেটকে এখন এই বিষয়টির উপরই সবচেয়ে বেশি মনযোগ দিতে হবে।’

‘আমরা টানা ৫৯ বছর এই আইন পাস করেছি এবং এখন এভাবে হোক বা ওভাবে, আমরা ৬০তম বার্ষিক এনডিএএ সম্পন্ন করতে যাচ্ছি এবং আগামী রোববার কংগ্রেসের অধিবেশন বাতিল হওয়ার আগেই এটিকে আইনে পরিণত করতে যাচ্ছি।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়