আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন স্পিকার ও সিনেট নেতার বাসায় ভাঙচুর
ন্যান্সি পেলোসি ও মিচ ম্যাককনেলের
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেট নেতা মিচ ম্যাককনেলের বাসায় ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
ক্যালিফোর্নিয়ায় পেলোসির বাসায় স্থানীয় সময় শনিবার এই ঘটনাটি ঘটে। এ সময় পেলোসির বাসায় নকল রক্ত ও শুকরের একটি মাথা ফেলে যায় দুর্বৃত্তরা। এমনকি গ্রাফিতিও আঁকা হয়েছে সেখানে।
কেন্টাকিতে সিনেটর ম্যাককনেলের বাসায়ও একই ধরনের ভাঙচুর হয়েছে। এলোমেলো আঁকিবুঁকিতে ছিল এমনও লেখা- আমার টাকা কোথায়।
করোনা মহামারি সহায়তা বিল নিয়ে নানা আলোচনা ও সমালোচনার প্রেক্ষাপটের মধ্যে দুই প্রভাবশালী নেতার বাসায় ভাঙচুর হলো।
করোনা বিলে প্রত্যেক নাগরিককে আর্থিক সহায়তার পরিমাণ ৬০০ ডলার থেকে ২০০০ ডলার করতে মঙ্গলবার ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের নিম্নকক্ষে প্রস্তাব পাস হয়। এতে সমর্থন দেন ৪০ জন রিপাবলিকান আইনপ্রণেতাও। এই প্রস্তাবে আগে থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতি থাকলেও তা পাস হয়নি রিপাবলিক সংখ্যাগরিষ্ঠের আইনসভার উচ্চকক্ষ সিনেটে।
করোনা বিলে অর্থের পরিমাণ বাড়ানোর বিরুদ্ধে অবস্থান নিয়ে বুধবার রিপাবলিকান সিনেটর ম্যাককনেল বলেছিলেন, সহায়তার দরকার নেই এসব ডেমোক্র্যাট ধনী বন্ধুদের হাতে ধার করে আরও অর্থ তুলে দেয়া নিয়ে সিনেটের তাড়াহুড়া নেই।
এদিকে নিজের বাসায় ভাঙচুরের পর কড়া ভাষায় বিবৃতি দিয়েছেন ম্যাককনেল। এতে করোনা বিল নিয়ে তার মতের পক্ষে বিপক্ষে অবস্থান নেয়া সকল কেন্টাকিবাসীর প্রশংসা করেছেন বটে। তবে বলেছেন, ভাঙচুরের বিষয়টি ব্যতিক্রম। ভাঙচুর এবং ভয়ের রাজনীতির ঠাঁই আমাদের সমাজে নেই।
নিজ বাসভবনে ভাঙচুর প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেননি ন্যান্সি পেলোসি। ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর পুলিশ জানিয়েছে, তারা পেলোসির বাসভবনে হামলার বিষয়টি তদন্ত করছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























