ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ৩ জানুয়ারি ২০২১

পাকিস্তানের বেলুচিস্তানে ১১ শিয়া শ্রমিককে গুলি করে হত্যা

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ১১ জন শিয়া মতাবলম্বী কয়লা শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা ওই প্রদেশের একটি কয়লা খনিতে কাজ করতেন। হত্যার আগে তাদের অপহরণ করা হয়। খবর আল-জাজিরা।

আজ রোববার পাকিস্তানি মিলিশিয়া বাহিনীর একজন মুখপাত্র আল-জাজিরাকে জানিয়েছেন, শনিবার তাদেরকে অপহরণ করা হয় পরে কয়েকজনের মরদেহ মেলে।

তিনি আরো বলেন, বন্দুকধারীরা শিয়া কয়লা শ্রমিকদের পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়। সেখানে, তাদের মধ্যে ছয়জনকে হত্যা করা হয়। বাকিদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অপহরণকারীদের সন্ধানে বেলুচিস্তানের পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। অন্যদিকে কোনো সন্ত্রাসী গ্রুপ এখন পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি। তবে লস্কর ই জঙ্গভি নামের একটি উগ্রপন্থি সুন্নি গ্রুপ অতীতে হাজরা শিয়া মতাবলম্বীদের ওপর হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, বেলুচিস্তানের রাজধানী কুয়েটায় ছয় লাখ শিয়া মতাবলম্বী হাজরা জনগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়