আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:৩২, ৪ জানুয়ারি ২০২১
যুক্তরাজ্যে অক্সফোর্ডের প্রথম টিকা নিলেন ডায়ালাইসিস রোগী ব্রায়ান
ব্রায়ান পিনকার
করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাজ্যে শুরু হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচী। সোমবার বাংলাদেশ সময় বিকেলে প্রথম ব্যক্তি হিসেবে এক ডায়ালাইসিস রোগী এ টিকা গ্রহণ করেন।
ব্রায়ান পিনকার নামে ৮২ বছর বয়সী ব্রিটিশ নাগরিক একজন ডায়ালাইসিস রোগী। অক্সফোর্ডের গবেষণায় উদ্ভাবিত এ টিকা নিতে পেরে তিনি গর্বিত বলে অনুভূতি প্রকাশ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সকাল সাড়ে সাতটায় অক্সফোর্ডের চার্চিল হাসপাতালে প্রথম টিকা গ্রহণ করেন অবসরপ্রাপ্ত মেনটেন্যান্স ম্যানেজার ব্রায়ান পিনকার।
ব্রায়ান বলেন, ‘চিকিৎসক, নার্স, কর্মীরা সবাই আজ দারুণ উজ্জীবিত ছিলেন। এখন আমি আমার স্ত্রীকে নিয়ে এ বছরের শেষে আমাদের ৪৮তম বিয়ে বার্ষিকীর উদ্যাপনের জন্য অপেক্ষায় থাকতে পারি।’
সোমবার যুক্তরাজ্যের অন্তত ছয়টি হাসপাতালে ৫ লাখেরও বেশি ডোজ টিকা দেওয়া হবে। ধীরে ধীরে ডোজের সংখ্যা বাড়বে। কয়েক মাসের মধ্যে লাখ-লাখ মানুষকে টিকা দেয়া সম্ভব হবে বলে আশা করছে দেশটির সরকার।
যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে গত মাসে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দেয়। প্রায় ১০ লাখ মানুষ এখন পর্যন্ত এই টিকা নিয়েছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























