আন্তর্জাতিক ডেস্ক
ফোনালাপ ফাঁস: ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের আহ্বান
ডোনাল্ড ট্রাম্প
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ট্রাম্পের একটি ফোনালাপ। কলে তিনি জর্জিয়ার রিপাবলিকান দলীয় সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপার্জারকে ওই রাজ্যের ফল বদলে দিতে চাপ দিয়েছেন।
এদিকে ফোনালাপ ফাঁস হওয়ার পরেই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে এফবিআইকে চিঠি দিয়েছেন কংগ্রেসের দুজন ডেমোক্র্যাট সদস্য।
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য টেড লিউ ও নিউইয়র্কের নারী কংগ্রেস সদস্য ক্যাথলিন রাইস ৪ জানুয়ারি এফবিআই পরিচালক ক্রিস ওরেই এর কাছে চিঠি দিয়ে ট্রাম্পের অপরাধের তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন।
এর আগে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ট্রাম্পের ওই ফোনালাপ ফাঁস করে দিয়েছে। এটি প্রকাশ্যে আসার পর থেকেই যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়।
দুই কংগ্রেস সদস্য চিঠিতে লেখেন, কংগ্রেসের সদস্য এবং প্রসিকিউটর হিসেব আমরা বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাচনী নিয়ম ভেঙে অপরাধ করেছেন। সর্বশেষ জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের অডিও প্রমাণ করে তিনি এই অপরাধের সঙ্গে যুক্ত। তাই আমরা ট্রাম্পের বিরুদ্ধে তাৎক্ষণিক তদন্তের আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, জর্জিয়ায় প্রথমবারের মতো কোনো ডেমোক্র্যাট প্রার্থী রিপাবলিকান প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছেন। নির্বাচনের আগে জর্জিয়া জেতার ব্যাপারে ট্রাম্প আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু ফল প্রকাশের পর অনেকটা অবাকই হয়েছিলেন ট্রাম্প। এছাড়া রাজ্যটির ইতিহাসে এমন ঘটনা অভূতপূর্ব।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























