ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০, ৫ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:৪৩, ৫ জানুয়ারি ২০২১

ভারত থেকে ভ্যাকসিন রফতানির অনুমতি রয়েছে: সিরাম সিইও

সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা

সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা

ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটকে আগামী কয়েক মাসের জন্য করোনাভাইরাস ভ্যাকসিনের রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এমন নিষেধাজ্ঞার খবরে বাংলাদেশসহ বিভিন্ন দেশ বেশ চিন্তিত।

এদিকে এশিয়া অঞ্চলে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী (সিইও) আদর পুনাওয়ালা জানিয়েছেন, ভারত থেকে সব দেশেই করোনাভাইরাসের ভ্যাকসিন রফতানির অনুমতি রয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) এক টুইট বার্তায় আদর পুনাওয়ালা জানান, ‘জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে তাই আমি দুটি বিষয় পরিষ্কার করতে চাই; সব দেশেই ভ্যাকসিন রফতানির অনুমতি দেয়া আছে এবং সম্প্রতি ভারত বায়োটেক সম্পর্কে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তা নিরসনে একটি যৌথ বিবৃতি দেয়া হবে।’

বাংলাদেশ আগামী মাসের শুরুতে যে ৫০ লাখ ডোজ টিকা পাবে বলে আশা করা হচ্ছে সেটি এই সেরাম ইনস্টিটিউটের কাছ থেকেই পাওয়ার কথা। প্রতি মাসে ৫০ লাখ ডোজ হিসেবে পুরো তিন কোটি টিকার জন্য অগ্রিম হিসেবে ৬শ কোটি টাকা সেরামের অ্যাকাউন্টে রোববার জমাও দেওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশের সরকার। 

এ বিষয়ে সোমবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য সচিব আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে বলেন, ভ্যাকসিনের বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের জিটুজি (সরকারের সঙ্গে সরকারের) চুক্তি থাকায় যথাসময়ে ভ্যাকসিন পাওয়া যাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়