আন্তর্জাতিক ডেস্ক
করোনা: ভারত সফর বাতিল করলেন বরিস জনসন
ফাইল ছবি
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সফরে আসার কথা ছিল ব্রিটিশ প্রেসিডেন্ট বরিস জনসনের। কিন্তু ব্রিটেনে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সফর বাতিল করেছেন জনসন।
মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের অফিস থেকে এক বিবৃতিতে সফর বাতিলের তথ্য নিশ্চিত করা হয়েছে।
সেখানে বলা হয়, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বরিস জনসনের ভারত সফর বাতিল করা হল। দেশে নতুন করে করোনাভাইরাসের নতুন স্ট্রেন মাথাচাড়া দেয়ার কারণেই এই মুহূর্তে দেশে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন বরিস জনসন।
উল্লেখ্য, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল বরিস জনসনকে। জনসন সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন।
কিন্তু সম্প্রতি ব্রিটেনে বেড়ে গেছে করোনাভাইরাসের প্রকোপ। তাই বাধ্য হয়ে দেশটির সরকার পরিকল্পনায় পরিবর্তন আনলো।
বরিস জনসনের ডাউনিং স্ট্রিট অফিস থেকে ঘোষণা করা হয়েছে, 'প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সকালে ফোনে কথা বলেছেন। গত মাসে আমন্ত্রণ গ্রহণের পর ভারতে যেতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেছেন তিনি।'
এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসন সরকার নতুন করে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























