আন্তর্জাতিক ডেস্ক
আবারও উত্তাল হংকং, ৫০ গণতন্ত্রপন্থীকে আটক
ছবি: সংগৃহীত
আবারও আন্দোলনে উত্তাল হংকংয়। গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগ তুলেছে দেশটির স্থানীয় প্রশাসন। একে কেন্দ্র করে অন্তত ৫০ জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (৬ জানুয়ারি) সকালে গণতন্ত্রপন্থীদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে তাদের গ্রেফতারের বিষয়ে হংকং পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পরিচয় গোপন রাখার শর্তে এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এফপিকে জানায়, ‘সকালে অভিযান চালিয়ে ৫০ জনের মতো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান আরও চলতে পারে।’
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে হংকংয়ের লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত করা হয়।
এদিকে হংকং ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বলা হয়, গত বছর লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচনের জন্য গণতন্ত্রীপন্থী প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ভোট দেওয়ায় বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























