আন্তর্জাতিক ডেস্ক
ডব্লিউএইচও’র বিশেষজ্ঞদের প্রবেশে অনুমতি দেয়নি চীন
তেদ্রোস আধানম গেব্রিয়েসুস
করোনাভাইরাসের উৎপত্তি অনুসন্ধানে চীনে পরীক্ষা-নিরীক্ষা চালাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ দলের দেশটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই দলটিকে এখনও দেশে প্রবেশের অনুমতি দেয়নি চীন। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস নিজে এই অভিযোগ করেছেন।
জেনেভায় স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ সম্মেলনে গেব্রিয়েসুস বলেন, ‘উহানের উদ্দেশে আমাদের দুই জন বিজ্ঞানী নিজ দেশ ত্যাগ করেছেন। কিন্তু তাদের প্রবেশের জন্য চীন প্রয়োজনীয় অনুমতি দিচ্ছে না।’
হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘এই সংবাদে আমি ভীষণ হতাশ। আমি চীনের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। আরেকবার পরিষ্কার করে বলছি, এই মিশন ডব্লিউএইচও এবং আন্তর্জাতিক টিমের অগ্রাধিকার।’
গত ডিসেম্বরের মাঝামাঝি ডব্লিউএইচও জানায়, করোনার উৎস তদন্তের লক্ষ্যে ২০২১ সালে চীনের উহান শহরে যাবে ১০ জন আন্তর্জাতিক বিজ্ঞানীর একটি দল। তখন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিল বেইজিং।
বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে উহানে পাঠাতে বেশ কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসছে ডব্লিউএইচও। তারা এ নিয়ে গত বছরের জুলাই থেকে চীনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছে। কিন্তু এ ধরনের তদন্তের ব্যাপারে এখন অনাগ্রহ দেখিয়ে আসছে চীন।
বিজ্ঞানীরা বলছেন, তদন্তের উদ্দেশ্য অপরাধী খুঁজে বের করা নয়। ভাইরাসটির ঠিক কোথায়, কীভাবে উৎপত্তি হলো, কীভাবে তা মানুষের মধ্যে ছড়াল-এসব জেনে ভবিষ্যতে সংক্রমণের ঝুঁকি কমানোর উপায় বের করা।
২০১৯ সালে চীনে প্রথম প্রাদুর্ভাব হওয়া এই ভাইরাস গত এক বছরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ২১৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস তাণ্ডব চালাচ্ছে। তবে করোনার হানায় সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই কোনো দেশ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























