ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৫, ৬ জানুয়ারি ২০২১

প্রকাশ্যে ব্যর্থতার কথা স্বীকার করলেন কিম

কিম জং উন

কিম জং উন

প্রকাশ্যে লক্ষ্য পূরণে ব্যর্থতার কথা স্বীকার করলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। দীর্ঘ পাঁচ বছর পর ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলন এই বিরল স্বীকারোক্তি দেন তিনি।

কিম বলেন, ‘২০১৬ সালে যে অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, অধিকাংশ ক্ষেত্রেই তা পূরণ হয়নি। এটা খুবই কষ্টদায়ক শিক্ষা এবং এর পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।’

কিম বলেন, ‘এর কারণে উত্তর কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিলম্ব হবে। এটা খুবই উদ্বেগের বিষয়।’

গত বছর উত্তর কোরিয়া পূর্বঘোষিত পঞ্চবার্ষিকী আর্থিক পরিকল্পনা অনেকটা চুপিসারেই বাতিল করে দেয়। কারণ ততদিনে বোঝা গিয়েছিল, তাদের পক্ষে ওই লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয়।

জানা গেছে, দলের এই কংগ্রেস থেকে আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা পেশ করা হবে। সেখানে নেতৃত্ব পরিবর্তনের ঘোষণাও আসতে পারে। এক্ষেত্রে কিমের বোন কিম ইয়ো জংকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে।

সূত্র: ডয়চে ভেলে

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়