আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্প সমর্থকদের তাণ্ডব, নিন্দা জানাচ্ছেন আন্তর্জাতিক নেতারা
আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সিনেটে জয়ের স্বীকৃতির প্রক্রিয়ার সময় পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থক হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে আন্তর্জাতিক মহলে। বিভিন্ন দেশের নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। খবর পার্সটুডে
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তো এই তাণ্ডবকে নজিরবিহীন ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। এক টুইটার বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন জনসন।
এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গও। তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ওয়াশিংটন ডিসিতে লোমহর্ষক দৃশ্য (দেখা গেল)। আমেরিকার গণতান্ত্রিক নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।’
ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান টম টগেনঢাট তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, বহু লোক আতঙ্কিত অবস্থায় ওয়াশিংটন ডিসির ঘটনাবলি প্রত্যক্ষ করছে। তিনি আরও লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপ সবাইকে হুমকিগ্রস্ত করছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস মার্কিন ভোটারদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে গণতন্ত্রকে পদদলিত করা থেকে বিরত থাকার জন্য ট্রাম্প সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, ‘গণতন্ত্রের শত্রুরা ওয়াশিংটন ডিসি থেকে ছড়িয়ে পড়া চিত্রগুলো অত্যন্ত উল্লাস নিয়ে প্রত্যক্ষ করবে।’
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























