আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:১১, ৭ জানুয়ারি ২০২১
কংগ্রেস ভবনে হামলা, ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক-টুইটার
বিভিন্ন ঘটনার জের ধরে কদিন পরপরই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক-টুইটার-ইন্সটার মতো সামাজিক মাধ্যমগুলো। এবারও তাই ঘটলো ট্রাম্পের সাথে। মার্কিন পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের নিন্দিত হামলাকে কেন্দ্র করে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক-টুইটার এবং ইন্সটাগ্রাম।
বুধবার পার্লামেন্টে ভবনে বিক্ষোভ ঠেকাতে ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। অবরুদ্ধ করা হয় ভবন। গুলিবিদ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করেছে জনপ্রিয় এই মাধ্যমগুলো।
স্থানীয় সময় বুধবার কংগ্রেস অধিবেশন চলাকালে বিক্ষোভ শুরু করে ট্রাম্প সমর্থকরা। সংঘর্ষ শুরু হয় নিরাপত্তাকর্মীদের সঙ্গে। এই ঘটনায় এক নারী নিহত হন। আহত হন অনেকেই। সহিংসতা থামাতে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে ওয়াশিংটনে।
এমন পরিস্থিতিতে রিপাবলিকান নেতা ট্রাম্পের একাধিক পোস্ট বাতিল করে দিয়েছে টুইটার। সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় এই মাধ্যম ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য ব্লক করে দিয়েছে।
অন্যদিকে একই অভিযোগে ফেসবুক থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট ২৪ ঘন্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছে। মুছে দেয়া হয়েছে ট্রাম্পের পোস্ট করা একটি সহিংস ভিডিও।
এদিকে ২৪ ঘন্টার জন্য ট্রাম্পকে ব্লক করে দেয়া হয়েছে ইনস্টাগ্রামেও। উসকানি ছড়ানোর দায়ে তার চ্যানেল থেকে পোস্ট করা একটি ভিডিও মুছে ফেলেছে ইউটিউবও।
সূত্র : সিএনএন
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























