আন্তর্জাতিক ডেস্ক
এটা কোনো বিক্ষোভ নয়, সন্ত্রাসী কার্যক্রম: বাইডেন
মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলাকে 'নজিরবিহীন হামলা' বলে উল্লেখ করেছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘বিক্ষোভকারীদের কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহের কাছাকাছি। এটা আমেরিকার গণতন্ত্রের ওপর নজিরবিহীন হামলা।’
ডেলাওয়ারের উইলমিংটন থেকে দেয়া এক ভাষণে বাইডেন বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করছি যে তিনি এখন জাতীয় টেলিভিশনে হাজির হয়ে তার শপথ পূর্ণ করুন এবং সংবিধান রক্ষা করুন এবং এই অবরোধের অবসান ঘটান।’
এই ঘটনাকে বাইডেন বিক্ষোভ নয়, বরং সন্ত্রাসী কার্যক্রম হিসেবেও অভিহিত করেছেন।
বুধবার বাইডেনের নির্বাচনী জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে কংগ্রেসে যৌথ অধিবেশন চলাকালে ক্যাপিটল হিলে ঢুকে যায় ট্রাম্প সমর্থকরা। এসময় তারা ব্যাপক তাণ্ডব চালায়। পরে একজন নারীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।
ওই হামলার পর পার্লামেন্টের অধিবেশন কয়েক ঘণ্টার জন্য স্থগিত করা হয়। এমনকি ওয়াশিংটনে ১২ ঘণ্টার কারফিউও জারি করা হয়। তাণ্ডবের পর অধিবেশন শুরু হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটলের ইতিহাসে একটি কালোদিন এটি।’
এদিকে ক্যাপিটল হিলে তাণ্ডব শুরু হলে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘এগিয়ে আসতে’ এবং এই সহিংসতার নিন্দা জানাতে আহ্বান জানায় ডেমোক্রেটরা। তবে অন্তত দুই ঘণ্টা তাণ্ডব চলার পর সমর্থকদের ‘ঘরে ফিরে যেতে’ আহ্বান জানান ট্রাম্প।
এর আগে বিক্ষোভকারীরা পুলিশকে ধাক্কা দিয়ে ক্যাপিটল হিলে ঢুকে যায়। এসময় তারা ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পতাকা নাড়াতে এবং চিৎকার করতে থাকে। তারা চিৎকার করে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানাতে থাকে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























