ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১২:৪৫, ৭ জানুয়ারি ২০২১

কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ছবি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের মেয়র শহরে আরো ১৫ দিন জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের মেয়র শহরে আরো ১৫ দিন জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এর শুরু থেকেই একের পর এক তাণ্ডব করে যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। বুধবারও (৬ জানুয়ারি) ওয়াশিংটনে কংগ্রেস ভবনে অধিবেশন চলাকালীন সময়ে আচমকা হামলা চালান ট্রাম্প সমর্থকরা। 

ট্রাম্প সমর্থকদের এই তাণ্ডবলীলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক ও নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। ছবি: অনলাইন

 এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গও। টুইটার পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ওয়াশিংটন ডিসিতে লোমহর্ষক দৃশ্য (দেখা গেল)। আমেরিকার গণতান্ত্রিক নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।’

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস মার্কিন ভোটারদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে গণতন্ত্রকে পদদলিত করা থেকে বিরত থাকার জন্য ট্রাম্প সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ছবি: অনলাইন

এদিকে  মার্কিন পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের নিন্দিত হামলাকে কেন্দ্র করে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে  ফেসবুক-টুইটার এবং ইন্সটাগ্রাম।

আমেরিকার আইনসভা কংগ্রেসের ক্যাপিটল ভবন কার্যত কয়েক ঘণ্টা দখল করে রাখে ট্রাম্প সমর্থকরা । জো বাইডেন ঘটনাকে একটি 'বিদ্রোহ' বলে আখ্যায়িত করেন। ছবি: অনলাইন

বুধবার পার্লামেন্টে ভবনে বিক্ষোভ ঠেকাতে ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। অবরুদ্ধ করা হয় ভবন। গুলিবিদ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

 ট্রাম্প একটি ভিডিও বার্তায় তার সমর্থকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের মেয়র শহরে আরো ১৫ দিন জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন। ছবি: অনলাইন

এদিকে এ ঘটনায় এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইতিহাস সঠিকভাবেই ক্যাপিটলের উপর এই আক্রমণকে মনে রাখবে, আর সেটি হচ্ছে "এই মুহূর্তটি প্রচণ্ড অসম্মান এবং এই জাতির জন্য লজ্জাজনক।"

হাউস অফ রেপ্রেসেন্টেটিভ এর সভাকক্ষের প্রবেশদ্বারে অস্ত্র তাক করার দৃশ্য দেখা গেছে। কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়েছে। ছবি: অনলাইন

আইনিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়