আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৪০, ৭ জানুয়ারি ২০২১
প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে মার্কিন কংগ্রেসের স্বীকৃতি
জো বাইডেন
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনকে স্বীকৃতি দিয়েছে দেশটির কংগ্রেস।
বৃহস্পতিবার মার্কিন কংগ্রেস নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জয় চূড়ান্ত করেছে।
এর ফলে আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ গ্রহণে তার আর কোনো বাধা রইল না।
বুধবার পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার কয়েক ঘণ্টা পর এই ঘোষণা এলো।
গত নভেম্বরে অনুষ্ঠিত এই নির্বাচনে ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেন বাইডেন। যেখানে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। জয়ের জন্য প্রয়োজন ছিল অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট।
কংগ্রেসে ইলেক্টোরাল ভোটের অনুমোদনের মাধ্যমে বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া বাকি ছিল।
এদিনকে ঘিরে মার্কিন ইতিহাসের অন্যতম কালো দিন দেখল বিশ্ব। কংগ্রেসে নজিরবিহীন হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।
এর জেরে হোয়াইট হাউস থেকে পদত্যাগ করেছেন বেশ কয়েকজন কর্মকর্তা। সহিংসতার জন্য ট্রাম্পকে দায়ী করেছেন তার দলের নেতারা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























