ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪, ৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:১৯, ৭ জানুয়ারি ২০২১

হামলাকারীদের ‘দেশপ্রেমিক’ বললেন ইভাঙ্কা ট্রাম্প

ইভাঙ্কা ট্রাম্প

ইভাঙ্কা ট্রাম্প

বুধবার মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলাকারীদের দেশপ্রেমিক বলেছেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে এবং উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প।

বুধবার এই নজিরবিহীন হামলার ঘটনার পর হামলাকারীদের ‘আমেরিকান দেশপ্রেমিক’ উল্লেখ করে এক টুইট করেন তিনি। তবে সমালোচনার মুখে সেই টুইট ডিলিটও করে দেন ইভাঙ্কা।

ইভাঙ্কা বলেন, আমেরিকার দেশপ্রেমিকরা কোনো নিরাপত্তা লঙ্ঘন বা আইন প্রয়োগকারীদের অসম্মান গ্রহণযোগ্য নয়। এই সহিংসতা এখনই বন্ধ করতে হবে। দয়া করে শান্তিপূর্ণ আচরণ করুন। ইভাঙ্কার এমন টুইটের পর অনেকেই তার কঠোর সমালোচনা করেছেন।

সিএনএনের একজন রিপোর্টার লিখেন, আপনি বলছেন এই ব্যক্তিরা ‘দেশপ্রেমিক’? এর জবাব ইভাঙ্কা লিখেন, না, শান্তিপূর্ণ বিক্ষোভ দেশপ্রেমিক। সহিংসতা অগ্রহণযোগ্য এবং অবশ্যই তীব্রভাবে নিন্দা করতে হবে।

বুধবার বাইডেনের নির্বাচনী জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে কংগ্রেসে যৌথ অধিবেশন চলাকালে ক্যাপিটল হিলে ঢুকে যায় ট্রাম্প সমর্থকরা। এসময় তারা ব্যাপক তাণ্ডব চালায়। এ ঘটনায় চারজন নিহত হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়