আন্তর্জাতিক ডেস্ক
অবশেষে পরাজয় মেনে নিলেন ট্রাম্প
ছবি: GETTY IMAGES
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ কে কেন্দ্র করে কম ঘটনার জন্ম দেননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট জালিয়াতির অভিযোগ তোলে আদালতে মামলা পর্যন্ত করেছেন। তাঁর এহেন কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসকে খাটো করেছে বলে বিশেষজ্ঞদের ধারণা।
তবে সব তাল বাহানা শেষে প্রাতিষ্ঠানিকভাবে পরাজয় মেনে নিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) প্রথমবারের মতো প্রকাশ্যে তিনি পরাজয় মেনে নেন।
২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের জন্য দেশটির কংগ্রেস আনুষ্ঠানিক নির্দেশনা নিশ্চিত করার প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।
তবে শেষ মুহুর্তেও ট্রাম্প বলেছেন, 'নির্বাচনের ফলের সঙ্গে আমি যদিও পুরোদস্তুর দ্বিমত, তবু ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের আদেশ মানা হবে।‘
এর আগে ফের একবার নির্বাচনের পর টানা দুই মাস ধরে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন তিনি।
'আমি সবসময়ই বলে এসেছি, শুধু বৈধ ভোটই যেন গণনা করা হয়, সেটি নিশ্চিত করার লড়াই আমরা চালিয়ে যাব। দেশের প্রেসিডেন্ট ইতিহাসের সবচেয়ে সেরা প্রথম দফাটির প্রতিনিধিত্ব শেষে এ হলো আমেরিকাকে আবারও গ্রেট করে তুলতে আমাদের লড়াইয়ের সূচনামাত্র।' এক বিবৃতিতে এসব বলেন ট্রাম্প।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























