নিজস্ব প্রতিবেদক
স্বামীর মুখে ফুটন্ত তেল ঢেলে দিলেন স্ত্রী
সংগৃহীত ছবি
কাজ শেষ করে স্বামী নিয়মিত দেরি করে বাসায় ফেরেন। আর এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কিন্তু এই ঝগড়া এক সময় হয়ে উঠে ধ্বংসাত্মক। বিরক্ত হয়ে ওঠেন স্ত্রী। আর রাগের বশে ঘুমন্ত স্বামীর মুখে ফুটন্ত তেল ঢেলে দেন তিনি।
ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায়। ভুক্তভোগী ওই স্বামীর নাম অরবিন্দ আহিরওয়ার (৩৮)। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ দিকে অরবিন্দের স্ত্রী শিবকুমারীর (৩৫) বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
অরবিন্দের ভাই জানান, দেরি করে বাসায় ফেরা নিয়ে অরবিন্দের সঙ্গে তার স্ত্রী শিবকুমারীর প্রায়ই ঝগড়া হতো। গত সোমবার এ নিয়ে কথা কাটাকাটি হয়। ঝগড়ার পর দুজন ঘুমিয়ে পড়েন।
কিন্তু সবাই ঘুমিয়ে থাকার সুযোগে স্থানীয় সময় ভোর ৫টার দিকে রান্নাঘরে গিয়ে তেল গরম করে আনেন শিবকুমারী। পরে সেই ফুটন্ত তেল ঢেলে দেন ঘুমন্ত স্বামীর মুখে। এতে যন্ত্রণায় চিৎকার করে ওঠে অরবিন্দ। চিৎকার শুনে উঠে আসে পরিবারের বাকি সদস্যরাও। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























