আন্তর্জাতিক ডেস্ক
কংগ্রেস ভবনে গুলিতে মৃত সেই নারী ছিলেন ট্রাম্পের অন্ধভক্ত
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় পুলিশের গুলিতে নিহত নারী দেশটির বিমানবাহিনীর একজন সাবেক সিনিয়র সদস্য। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন অন্ধভক্ত ছিলেন।
তার নাম আশলি বাবিট। ১৪ বছর কাজ করেছেন বিমান বাহিনীতে। বাবিটের শাশুড়ি ফক্স ৫ ডিসিকে বলেছেন, ‘আমি সত্যি বুঝতে পারছি না সে কেন ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিল।’
গুলি খেয়ে হাসপাতালে মারা যাওয়ার একদিন আগে বাবিট টুইটে লেখেন, ‘কিছুই আমাদের থামাতে পারবে না।’
ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে ক্যাপিটল ভবনে ঢোকার কয়েক ঘণ্টা আগেও তিনি টুইট করেন, ‘কংগ্রেস আজ বসার আগে অবশ্যই কিছু না কিছু করতে হবে।’
বাবিটের পাশাপাশি এদিনের সংঘর্ষে আরও তিনজন মারা গেছেন। অধিবেশনের সময় সিনেটরদের ওপর হামলা দেখে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।
স্থানীয় সময় বুধবার কংগ্রেসের ওই যৌথ অধিবেশনে বাইডেন ও কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়।
এসব প্রক্রিয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল ভবনে হামলা চালান। এ সময় অধিবেশন কয়েক ঘণ্টা স্থগিত ছিল। পুলিশ হামলাকারীদের ভবনটি থেকে সরিয়ে দেওয়ার পর অধিবেশন আবার শুরু করা হয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেস সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে শেষ করেন।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























