ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ৭ জানুয়ারি ২০২১
আপডেট: ২২:০৩, ৭ জানুয়ারি ২০২১

উটপাখির সঙ্গে দুবাইয়ের যুবরাজের সাইকেল রেস (ভিডিও)

সংগৃহীত

সংগৃহীত

আরব দেশগুলোতে বেশ জনপ্রিয় উটপাখির দৌঁড় প্রতিযোগীতা। এবার সেই উটপাখির সঙ্গে সাইকেল রেস করে আলোচনায় এসেছেন দুবাইয়ের যুবরাজ। রেসের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, উটপাখির সঙ্গে সাইকেল রেস করছেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

হামদানের সঙ্গে সাইকেল রেসে ছিলেন আরও কয়েকজন। তাদের সঙ্গে রাস্তার পাশেই বালির ওপর দৌড়ে চলেছে দুইটি উটপাখি।

এক সময় যুবরাজ থেকে এগিয়ে যায় একটি উটপাখি। হামদানও প্যাডেলে জোর দিয়ে উটপাখিটিকে টেক্কা দেয়ার চেষ্টা করেন। এমন সময় ডান দিক থেকে হামদানের সামনে দিয়েই বাম দিকে চলে আসে উটপাখিটি।

এক মিনিটের ভিডিওতে দেখা যায়, কখনো উটপাখি দুটি আবার কখনো হামদান পরস্পরকে টেক্কা দিচ্ছে। তবে শেষ পর্যন্ত কে জিতল কে হারল সেটি জানা যায়নি।

নতুন বছরের প্রথম দিন ১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এখন পর্যন্ত এটি ৪ লাখ ৬৮ হাজারের বেশিবার দেখা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়