আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্পের বিরুদ্ধে ইরাকে গ্রেফতারি পরোয়ানা জারি
ডোনাল্ড ট্রাম্প
ইরাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে ড্রোন হামলায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করে দেশটির একটি আদালত।
২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদে হাশদ আল-শাবি গোষ্ঠীর উপপ্রধান মুহান্দিস মার্কিন ড্রোন হামলায় নিহত হন। একই হামলায় নিহত হন ইরানের বিপ্লবী বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি। এ হত্যাকাণ্ডের আদেশ দিয়েছিলেন ট্রাম্প নিজেই।
হত্যাকাণ্ডের পর ট্রাম্প বলেছিলেন, ‘এক জনের দামে দুজনের হিসেব শেষ করা হলো।
এই হত্যাকাণ্ডের বছরপূর্তির পর সম্প্রতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক। ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হতে চললেও প্রতিশোধ নিতে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় ইরানি কর্তৃপক্ষ।
এছাড়া সোলেইমানি হত্যায় জড়িত ট্রাম্পসহ ৪৮ মার্কিন কর্মকর্তাকে গ্রেফতার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে চিঠি দিয়েছেন ইরান কর্তৃপক্ষ।
বিচার বিভাগের বরাত দিয়ে ফ্রান্স২৪ জানায়, ইরাকের দণ্ডবিধি ৪০৬ ধারা অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই ধারায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শাস্তির বিধান মৃত্যুদণ্ড রাখা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























