আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ১৯ লাখ ছাড়াল
ফাইল ছবি
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৮৫ লাখের কাছাকাছি পৌঁছে গেছে।
করোনাভাইরাসের আক্রান্ত এবং মৃতের পরিসংখ্যান করা ওয়ার্ল্ডোমিটারের হিসাব মতো, বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১ টা পর্যন্ত বিশ্বজুড়ে ১৯ লাখ ৬ হাজার ৮৬০ জন মারা গেছেন।
আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৮৫ লাখ ১২ হাজারের বেশি। এর মধ্যে সুস্থের সংখ্যা ৬ কোটি ৩৬ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ১৪ হাজার ৬৭০ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ২১ লাখ। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজারের বেশি।
মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৮০ লাখের কাছাকাছি। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।
আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে শনাক্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে।
মেক্সিকোতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৩১ হাজারের বেশি। মৃতের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা দেশটিতে আক্রান্ত হয়েছে ১৫ লাখের কাছাকাছি।
অন্যদিকে, দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৭ হাজার ৭১৮ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জনে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























