আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:১৮, ৮ জানুয়ারি ২০২১
এবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চান ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
এবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চান সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (৬ জানুয়ারি) কংগ্রেসের অধিবেশনে জো বাইডেনকে জয়ী হিসেবে ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যেই হঠাৎ সেখানে হামলা চালান ট্রাম্প সমর্থকরা। এ ঘটনার পরেই ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ১২ ঘণ্টা পর টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়ে বুধবারের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানান রিপাবলিকান প্রেসিডেন্ট।-বিবিসি
এ সময় ট্রাম্প দাঙ্গাকারীদের এই হামলাকে ‘বর্বরোচিত’ বলে মন্তব্য করেছেন। তবে সমর্থকদের প্রশংসা করতেও ছাড়েননি তিনি। সমর্থকদের তিনি ‘দুর্দান্ত’ বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমাদের অসাধারণ যাত্রা মাত্র শুরু হল।’
ট্রাম্প বলেছেন, ‘এখন কংগ্রেস নির্বাচনের ফলাফল অনুমোদন করেছে। ২০শে জানুয়ারি একটা নতুন প্রশাসনের অভিষেক হবে।’
তিনি বলেন, ‘এখন আমার লক্ষ্য হবে সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে ক্ষমতা হস্তান্তর করা। এই মুহূর্তে দরকার হল নিরাময় ও মিটমাট করে ফেলা।’
ট্রাম্প এমন এক সময়ে এই কথা বলছেন যখন শীর্ষ ডেমোক্রেটিক নেতারা তাকে প্রেসিডেন্ট অফিস থেকে সরে যেতে বলেছেন। যদিও ১৩ দিন পর তার এমনিতেই পদ থেকে সরে দাঁড়ানোর কথা রয়েছে।
গত নভেম্বরের নির্বাচনের পর এটাই প্রথমবার প্রকাশ্যে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিলেন ট্রাম্প। অবশ্য ভক্তদের কিছুটা আশার বাণীও শুনিয়েছেন তিনি। বলেছেন, তার সঙ্গে এই যাত্রা সবে শুরু হয়েছে, এখনও অনেকটা পথ বাকি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























