আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:৪০, ৮ জানুয়ারি ২০২১
ক্যাপিটল হিলে হামলা: আহত পুলিশ সদস্যের মৃত্যু
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলা ও ভাঙচুরের সময় আহত এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
ক্যাপিটল পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে ওই পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর জানানো হয় বলে জানায় বিবিসি।
ক্যাপিটল পুলিশ জানিয়েছে, বুধবারের সহিংসতায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। যার মধ্যে ব্রায়ান সিকনিক একজন পুলিশ কর্মকর্তা।
হামলাকারীদের শারীরিকভাবে প্রতিহত করতে গিয়ে গুরুতর আহত হন ব্রায়ান। পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু ঘটে।
নভেম্বরের নির্বাচনে জয় লাভ করা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অনুমোদনের জন্য কংগ্রেসে অধিবেশনে বসেছিলেন আইনপ্রণেতারা। সেসময় হাজার হাজার ট্রাম্প-সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালায়।
ভবনের ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। সেসময় আইনপ্রণেতাদের নিরাপদে সরিয়ে নিতে বলপ্রয়োগ করে ক্যাপিটল পুলিশ।
পুলিশ জানায়, সহিংসতায় তাদের অন্তত ১৪ জন পুলিশ কর্মকর্তা আহত হন। যাদের মধ্যে ব্রায়ানের মৃত্যু হয়।
এদিকে কংগ্রেসে হামলার ঘটনাকে ঘিরে চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের ১৩ দিন আগেই সরকার থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবি ওঠেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























