আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:৫৭, ৮ জানুয়ারি ২০২১
ডলফিনকে নৃশংসভাবে পিটিয়ে মারার ভিডিও
নৃশংসতা আর কাকে বলে? ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড় থেকে খুবই অস্বস্তিজনক একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ প্রতাপগড়ের পুলিশ টুইট করে ঘটনার সত্যতা স্বীকার করেছে৷ নদীতে একটি ডলফিনকে একদল মানুষ নৃশংসভাবে হত্যা করেছে৷ আক্রমণের ঘটনাটি ঘটেছে গত ৩১ ডিসেম্বর৷
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে৷ গাঙ্গেয় ডলফিন সংরক্ষিত প্রজাতির আওতায় পড়ে৷
পুরো ভিডিওতে নৃশংসতা দেখা যাচ্ছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে- ক্রমাগত আক্রমণ করছিল, তখন ডলফিনটির শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল৷ একজন ডলফিনকে ধরেছিল৷
ভিডিওতে এই কথাও শোনা যাচ্ছে ‘ফালতু মে মার রহে হো ইয়ার’। অর্থাৎ শুধুশুধু মারছো বন্ধু! কিন্তু কে কার কথায় কর্ণপাত করে৷
যখন ডলফিনের গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল তখন তাকে কুঠার দিয়ে আঘাত করা হচ্ছিল, তার শরীরের গভীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল অস্ত্রের আঘাত৷ ভিডিওটির শেষদিকে দেখা যায় ভয়ানক ওই আক্রমণের পর ডলফিনটির নিথর শরীরটি পড়ে রয়েছে৷
রাজ্যের বন দফতরের আধিকারিক এই খবর জানতে পেরে গিয়ে দেখেন খাঁড়িতে মৃত অবস্থায় পড়ে রয়েছে ডলফিনটি৷ তিনি জানান, এফআইআর দায়ের করার জন্য যখন স্থানীয় জমা হওয়া মানুষদের কাছে কী ঘটেছে জানতে চাওয়া হয়, তখন কেউ কিছুই বলেনি৷
এফআইআরে জানা যায়- ডলফিনটির শরীরে অসংখ্য ক্ষত ছিল৷ এমনকি তার শরীরে কুঠারের আঘাতও ছিল৷
ভিডিওর মাধ্যমে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করেছে পুলিশ। অভিযুক্তরা সকলেই স্থানীয় গ্রামের বাসিন্দা৷
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























