আন্তর্জাতিক ডেস্ক
ফ্লাট ও টাকার বিনিময়ে প্রেমিকার কাছে স্বামীকে বিক্রি স্ত্রীর
প্রতীকী চিত্র
কোনো ছবির স্ক্রিপ্ট নয়, একেবারে বাস্তবের ঘটনা। পরকিয়া প্রেমিকার কাছে স্বামীকে বিক্রি করলেন স্ত্রী! ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ভোপালে। এমনকী স্বামীকে বিয়ের অনুমতিও দিয়েছেন স্ত্রী তিনি।
ঘটনাটি সামনে আসে যখন ওই দম্পতির ছোট মেয়ে অভিযোগ দায়ের করে। নাবালিকা মেয়ে অভিযোগ করে, তার বাবার বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে। যার কারণে প্রতিদিনই বাড়িতে মা ও বাবার মধ্যে ঝগড়া হয়। এতে তার ও বোনের পড়াশুনার ক্ষতি হচ্ছে।
এরপর স্বামী-স্ত্রীকে ডেকে পাঠানো হয় থানায়। সেখানে স্বামী স্বীকার করেন যে তিনি প্রেম করছেন অফিসের এক সহকর্মীর সঙ্গে। স্ত্রীকে ছেড়ে তিনি ওই নারীকেই বিয়ে করে একসঙ্গে থাকতে চান। তবে স্ত্রী কোনোভাবে ডিভোর্স দিচ্ছেন না বলে সেই পথে হাঁটতে পারছেন না স্বামী।
পরে দফায় দফায় বোঝানোর পর শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদে রাজি হন স্ত্রী। তবে তিনি শর্ত বেঁধে দেন। জানিয়ে দেন স্বামীর প্রেমিকাকে দিতে হবে একটি বিলাশবহুল ফ্ল্যাট এবং টাকাও।
সেই ফ্ল্যাট এবং ২৭ লাখ টাকা দেওয়া হলে তিনি ডিভোর্স করেন। সব মিলিয়ে সেই সম্পত্তির মূল্য দেড় কোটি টাকা।
যদিও সন্তানদের দেখভাল ও পড়াশুনার দায়িত্বও নিতে হয়েছে স্বামীকেই। বিবাহ বিচ্ছদের পর তালাকপ্রাপ্ত নারী জানান, বিয়ের এত বছর পর যে স্বামী ভালবাসেন না, তার সঙ্গে থাকার কোনো প্রয়োজনই নেই। তাই মন থেকে তিনি শান্তি পেয়েছেন।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























