আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১০:১৫, ৯ জানুয়ারি ২০২১
হাসপাতালে আগুন, প্রাণ গেলো ১০ নবজাতকের
ভারতের মহারাষ্ট্রে একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নবজাতকের মৃত্যু হয়েছে। শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওয়ার্ডের ভেতর আগুন লাগার পর চিকিৎসক ও নার্সরা বেরিয়ে আসতে পারলেও নবজাতকরা বের হতে না পারায় মারা যায় তারা।
শুক্রবার (৮ জানুয়ারি) গভীররাতে মহারাষ্ট্রের ভান্ডারি জেলার সরকারি ওই হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রণব কান্ডাতে জানান, ‘হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৭ জন নবজাতক ছিল। শনিবার রাতে হঠাৎই এক নার্স সেই ওয়ার্ড থেকে ধোঁয়া বেরতে দেখেন। এরপরই দুর্ঘটনার আভাস পান তারা।’
তিনি জানান, ‘শিশুদের ওয়ার্ড থেকে ধোঁয়া বেরতে দেখে ডিউটিতে থাকা নার্সরা তখনই খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এরপর সেখানে পৌঁছায় দমকলবাহিনীও। হাসপাতালের কর্মীদের নিয়েই উদ্ধারকাজ শুরু করেন তারা। শিশু বিভাগ থেকে ৭ জনকে উদ্ধার করা গেলেও প্রাণ হারায় বাকি ১০ জন।’
এদিকে সরকারি জেলা হাসপাতালের এই ঘটনায় শোকাহত পরিবার অভিযোগের আঙুল তুলেছিলে রাজ্য প্রশাসনের দিকেই। এই ঘটনার পরই হাসপাতালের তদন্তের দাবি জানিয়ে জমায়েত শুরু করেছে জনতা। হাসপাতালের অবহেলাকেই দায়ী করছেন তারা।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























