আন্তর্জাতিক ডেস্ক
করোনার ভ্যাকসিন ক্রয়ে দ্বিপাক্ষিক চুক্তি বন্ধের আহ্বান
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর এক বছর পেরিয়ে গেছে। এতোদিন মাস্ক পরিধানসহ সামাজিক দূরত্ব বজায় রেখে এই ভাইরাস প্রতিরোধের চেষ্টা চললেও এখন বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনা টিকা প্রয়োগ।
এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে করোনার ভ্যাকসিন ক্রয় বন্ধ করার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস শুক্রবার (৮ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান।
টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, ধনী দেশগুলো কয়েকটি ভ্যাকসিনের বেশিরভাগ সরবরাহ কিনে নিয়েছে। আমি আহ্বান জানাচ্ছি, যারা বেশি ভ্যাকসিন কিনে নিয়েছেন তারা যাতে কোভ্যাক্সের জন্য সেগুলো দান করেন।
ধনী দেশগুলো যাতে করোনা ভ্যাকসিন ক্রয়ের জন্য টিকা কোম্পানির সাথে দ্বিপাক্ষিক চুক্তি করা বন্ধ করে সেই আহ্বানও জানান তিনি।
উল্লেখ্য, সবার জন্য টিকা নিশ্চিতকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গৃহীত উদ্যোগ ‘কোভ্যাক্স’। কোভ্যাক্সের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বিশ্বে ২০০ কোটি ডোজ নিরাপদ ও কার্যকর টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ইতিমধ্যে যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কাতার, রাশিয়া, কুয়েত, মেক্সিকো, সার্বিয়া, চিলি ও কোস্টারিয়ায় করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























