আইনিউজ ডেস্ক
ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ
ছবি: সিএনএন
আলচিত-সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে কতৃপক্ষ। সতর্ক বার্তা দেওয়ার পরও নিয়ম ভঙ্গ করায় এবং ভবিষ্যৎ সহিংসতা ও আন্দোলনের শঙ্কায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে টুইটার।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ‘টুইটার সেফটি’ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। খবর সিএনএনের।
টুইটার বার্তায় বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে যেসব টুইট করা হয়েছে এবং এসব টুইট ঘিরে যেসব কমেন্ট ও প্রসঙ্গ উঠে এসেছে, সেসব খুব নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়েছে। এতে আবার সহিংসতায় প্ররোচিত করার ঝুঁকি থাকায় তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করা হলো।’
টুইটার কর্তৃপক্ষ আরও জানায়, এই সপ্তাহের ভয়াবহ হামলার ঘটনার পর বুধবার আমরা এই ব্যাপারটি পরিস্কার করি যে, বার বার টুইটারের নিয়ম-নীতি ভঙ্গ করার কারণে যে কোনো অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।’
মূলত সমর্থকদের উস্কে দেওয়ার লক্ষ্যে ট্রাম্পের দেওয়া একটি টুইট বার্তা ও সবশেষ শুক্রবার জো বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে না যাওয়ার ঘোষণা দিয়ে তার দেওয়া টুইট বার্তার কারণে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
টুইটার মনে করছে, এই দুটি টুইট বার্তার মাধ্যমে ট্রাম্প তাদের নিয়ম-নীতি ভঙ্গ করেছেন। এছাড়া ট্রাম্পের কাছ থেকে ভবিষ্যতে এই ধরনের টুইট বার্তা আসলে সেটি আরও সহিংসতা ছড়াতে পারে।
এদিকে ট্রাম্পের টুইট অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার প্রতিক্রিয়ায় তার ২০২০ সালের ক্যাম্পেইন উপদেষ্টা জ্যাসন মিলার টুইট করেছেন "জঘন্য, আপনি যদি ভাবেন তারা পরবর্তীতে আপনার দিকে আসবে না তাহলে আপনি ভুল করছেন"।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনায় বুধবার তার টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটার। শুক্রবার (৮ জানুয়ারি) টুইটার স্থায়ীভাবে বন্ধ করে দিলো।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























