ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ৯ জানুয়ারি ২০২১

গোটা বিশ্বে করোনায় ১৯ লাখের বেশি মানুষের মৃত্যু

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের এক বছর পেরিয়ে গেলেও লাগাম ধরা যায়নি ভাইরাসটির। বরং সম্প্রতি উদ্ভুত হয়েছে করোনাভাইরাসের নতুন অন্য একটি বৈশিষ্ট্য। যা করোনার অন্য প্রজাতির থেকে বেশি দ্রুত ছড়ায়। এমন পরিস্থিতির মধ্যে এ পর্যন্ত করোনার কাহিল হয়ে গোটা বিশ্বে মারা গেছেন ১৯ লাখেরও বেশি মানুষ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৮৮ লাখ ২১ হাজার ৬২৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৯ লাখ ১১ হাজার ৬৩৭ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ৯৩ লাখ ৯২ হাজার ৯৮০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত করোনায় বিপর্যস্ত এ দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৮ লাখ ৫৭ হাজার ২৯৩ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৭৬৯ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যুর হিসেবে শীর্ষে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮০ লাখ ১৩ হাজার ৭০৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১ হাজার ৪৬০ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪১৭ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৭০ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৫৬৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৬৯ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু ও আক্রান্ত বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৬৬ হাজার ২৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৭৯ হাজার ৯৬৫ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়