আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:৪৮, ৯ জানুয়ারি ২০২১
যুক্তরাজ্যে এবার অনুমোদন পেল মডার্নার ভ্যাকসিন
ফাইল ছবি
করোনার তৃতীয় টিকা হিসেবে মডার্নার তৈরি ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। দেশটির ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এমএইচআরএ) শুক্রবার এই টিকার অনুমোদন দেয়।
ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, এমএইচআরএ’র বিজ্ঞানিদের দল এবং ওষুধ সংক্রান্ত স্বাধীন কমিশনের সমন্বিত পর্যবেক্ষণের পর এই টিকা অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ওয়েবসাইটে বলা হয়েছে, মডার্নার টিকা ব্রিটিশ মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি সুরক্ষা, মান ও কার্যকারিতার বিচারে নির্ভরযোগ্য।
সংবাদমাধ্যম গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, ব্রিটেন এরই মধ্যে মডার্নার টিকার ৭০ লাখ ডোজ নেয়ার চাহিদা দিয়েছে। ব্রিটেনের আগে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এই টিকা অনুমোদন দিয়েছে। এই টিকা ফাইজার/বায়োএনটেকের টিকার মতো একই প্রযুক্তিতে তৈরি।
এর কার্যকারিতা ৯৪ শতাংশ। সর্বোচ্চ কার্যকরিতা নিশ্চিতে এটিরও দুই ডোজ প্রদান করতে হয়। মডার্নার টিকা হচ্ছে ব্রিটেনে অনুমোদন পাওয়া দ্বিতীয় এমআরএনএভিত্তিক টিকা।
এ নিয়ে এমএইচআরএ’র প্রধান নির্বাহী ড. জুন রাইন বলেন, আজকের এই অনুমোদন স্বাস্থ্যখাত ও মানুষের জন্য উৎসাহজনক বার্তা নিয়ে এসেছে। করোনার তৃতীয় ভ্যাকসিন অনুমোদন দেওয়ার মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যের দিকে এগিয়ে গেলাম। আমি এই সংস্থার প্রধান হিসেবে গর্বিত।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধে জয় পেতে এবং মানুষের জীবন বাঁচাতে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আবারো বলতে চাই, আমাদের প্রথম লক্ষ্যই হচ্ছে মানুষকে সুরক্ষিত করা। সব করোনা ভ্যাকসিনই পর্যবেক্ষণে রেখেছে এমএইচআরএ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























