ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ৯ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:৩৪, ৯ জানুয়ারি ২০২১

ক্যাপিটল হিলে হামলার সময় পার্টি করছিলেন ট্রাম্প! (ভিডিও)

ফাইল ছবি

ফাইল ছবি

গত বুধবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে শোনা যাচ্ছে হামলা চলাকালীন সময়ে ট্রাম্প নাকি পার্টি করছিলেন! বলা হচ্ছে, গোটা ঘটনাই ছিল ট্রাম্পের পূর্বপরিকল্পিত, হামলার পুরোটা সময় টিভি মনিটরে চোখ ছিল তার। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও ঘিরে সৃষ্টি হয়েছে এই প্রশ্নের।

ভাইরাল হওয়া ভিডিওতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার মেয়ে ইভাঙ্কা এবং ছেলে ট্রাম্প জুনিয়রকে একটি কক্ষে হাস্যোজ্জ্বল মুখে আনন্দ-ফূর্তি করতে দেখা যায়।

এসময় ট্রাম্প অনেকগুলো টিভি মনিটরের সামনে দাঁড়িয়ে ক্যাপিটলে তার সমর্থকদের আনাগোনা পর্যবেক্ষণ করছিলেন।

ভিডিওটি ধারণ করেছেন খোদ ট্রাম্প জুনিয়রই। মোবাইল ফোনে ধারণ করা ভিডিওটির শুরুতেই তাকে সর্মথকদের ‘দেশপ্রেমিক’ উল্লেখ করে ধন্যবাদ জানাতে দেখা যায়। ট্রাম্পকন্যা ইভাঙ্কাও বিক্ষোভকারীদের ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে একটি টুইট করেছিলেন, যদিও পরে সেটি মুছে ফেলা হয়েছে।

ভিডিওতে ট্রাম্প জুনিয়র তার বাবার সমর্থকদের লড়াইয়ে নামার আহ্বান জানান। এরপর ঘুরে ঘুরে পুরো কক্ষের দৃশ্য দেখাতে থাকেন।

সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইভাঙ্কাকে হোয়াইট হাউসের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলতে দেখা যায়। এসময় ট্রাম্পের সামনে থাকা টিভি মনিটরগুলোতে তার সমর্থকদের দেখা যাচ্ছিল।

ভিডিওতে অনেককেই হাসতে এবং কাউকে কাউকে উচ্চৈস্বরে বাজতে থাকা গানের তালে নাচতে দেখা যায়।

২ মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওটি ক্যাপিটল ভবনে হামলার আগে নাকি পরে ধারণ করা হয়েছে, সেটা এখনও নিশ্চিত নয়। তবে সেদিন যে সহিংস কিছু হতে চলেছে, ট্রাম্প পরিবার তা আগে থেকেই জানতেন বলে মনে করছেন অনেকে। ইতোমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

টুইটারে একজন লিখেছেন, ট্রাম্প বিদ্রোহী পার্টি দিয়েছেন। এমনকি ‘গ্লোরিয়া’ (বাজতে থাকা গানটি) বাজাতে বাজাতে ক্যাপিটলে হামলার ক্ষণ গুনছিলেন। এ থেকে পরিষ্কার যে, বিষয়টি পরিকল্পিত।

‘গ্লোরিয়া’ গানের কণ্ঠশিল্পী লরা ব্র্যানিগানও কঠোর সমালোচনা করেছেন ট্রাম্পের। তিনি বলেছেন, তার গান ব্যবহার করে প্রচারণা চালানোর কোনও অধিকার নেই ট্রাম্প শিবিরের।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়