আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় শত্রু: কিম
কিম জং উন
হোয়াইট হাউজের ক্ষমতায় কে যাচ্ছেন সেটা বিষয় নয় বরং আসল কথা হচ্ছে যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় শত্রু।- আমেরিকা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরে এমনটাই বললেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
কিম বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে শত্রুতার নীতি অনুসরণ করে আসছে ওয়াশিংটনে ক্ষমতার পালাবদলে সে নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন দলের এক সম্মেলনে কিম জং উন এসব কথা বলেন।
দলীয় সম্মেলনে দেয়া বক্তৃতায় কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্রে কে ক্ষমতায় বসেন সেটি কোনো ব্যাপারই না বরং বাস্তবতা হচ্ছে এই যে, তারা উত্তর কোরিয়ার ব্যাপারে তাদের নীতিতে কোনো পরিবর্তন আনবে না। এ সময় তিনি মার্কিন মার্কিন সাম্রাজ্যবাদ-বিরোধী স্বাধীন দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি উত্তর কোরিয়ার পরমাণু সক্ষমতা বাড়ানোরও অঙ্গীকার ব্যক্ত করেন।
কিম জং উন আরও বলেন,যুক্তরাষ্ট্রের অনুসৃত শত্রুতার নীতি বাতিল করার ওপরই নির্ভর করবে পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের সম্পর্ক। তিনি যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার জাতীয় উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























