আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারে ঘুরতে গিয়ে ৯৯ রোহিঙ্গা আটক
সংগৃহীত ছবি
বিশ্ব জুড়েই চলছে করোনা সংক্রমণ। ‘দ্বিতীয় তরঙ্গ’ এর সংক্রমণ ঠেকাতে বাইরে ঘুরতে বের হওয়া বা চলাচলে নিষেধাজ্ঞাও জারি করেছে অনেক দেশ। মিয়ানমারও নিষেধাজ্ঞা জারি করা দেশগুলোর মধ্যে অন্যতম। করোনা সংক্রমণে চলাচলের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।
কিন্তু অভিযোগ রয়েছে, সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠীর জন্য এই সমস্ত নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হলেও, কঠোরভাবে মানা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে; বিশেষ করে দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষেত্রে।
হিউম্যান রাইট ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (৬ জানুয়ারি) মিয়ানমারে ঘুরতে গিয়ে আটক হয়েছেন ৯৯ জন রোহিঙ্গা। নিজ দেশের পুলিশের হাতেই গ্রেফতারের শিকার হলেন দেশটির নির্যাতিত ও বিতাড়িত এই জাতি গোষ্ঠী।
মিয়ানমারে জন্ম ও বেড়ে উঠলেও প্রয়োজনীয় কাগজ না থাকায় তাদের গ্রেফতার করে পুলিশ। অবশ্য দেশটির নাগরিকত্ব আইন অনুযায়ী, ১৯৮২ সালেই নাগরিক হওয়ার অধিকার হারায় নিগৃহীত এই জাতিগোষ্ঠী। আর ওই নাগরিকত্ব আইন অনুযায়ী, রোহিঙ্গারা এখন নিজ দেশেই এখন
প্রবাসী।
রাইট ওয়াচের ওই প্রতিবেদনে আরো বলা হয়, আটক রোহিঙ্গাদের দেশটির রাজধানী ইয়াঙ্গুনের বাইরে একটি জায়গায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জানা গেছে, কোয়ারেন্টাইনের নির্দিষ্ট সময় শেষে তাদেরকে অভিবাসন ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এবং আটকদের উপর ফৌজদারি অপরাধে অভিযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























