আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:৫৯, ৯ জানুয়ারি ২০২১
৫৬ আরোহী নিয়ে উধাও ইন্দোনেশিয়ার একটি ফ্লাইট!
সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়া থেকে শ্রীবিজায়া এয়ারের একটি ফ্লাইট ৫৬ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। বিমানটি জাকার্তা থেকে পন্টিয়ানাক যাচ্ছিল।
শনিবার দুপুরে এ খবর পাওয়া গেছে। জানা গেছে, বিমানটি উড্ডয়নের চার মিনিট পরই রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাওয়াতী বলেন, পশ্চিম কালিমান্টান প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের পন্টিয়ানাকের উদ্দেশে যাত্রা করে যোগাযোগ হারিয়ে ফেলে বিমানটি।
শ্রীবিজয়া এয়ার জানিয়েছে, বিমান নিখোঁজের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার আগে এ সংক্রান্ত আরো তথ্য সংগ্রহ করছে তারা।
স্থানীয় মেট্রো টিভি জানায়, বিমানে ৫৬ জন যাত্রী ছিল। যার মধ্যে ৭ শিশু। ক্রু ছিলেন ৬ জন।
ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ এক টুইট বার্তায় জানায়, শ্রীবিজয়া এয়ারের ফ্লাইট এসজে-১৮২ জাকার্তা থেকে উড্ডয়নের ৪ মিনিট পরই নিখোঁজ হয়। নিখোঁজের সময় বিমানটি ১০ হাজার ফুট উচ্চতায় ছিল বলেও জানানো হয়।
ট্র্যাকিং সার্ভিসের তথ্য অনুযায়ী বোয়িং ৭৩৭-৫০০ মডেল বিমানটি ২৭ বছরের পুরনো।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























