আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:১৯, ৯ জানুয়ারি ২০২১
সকল নাগরিককে বিনা মূল্যে টিকা দেবে চীন
করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ সহজলভ্য হওয়ার পর দেশের সকল নাগরিককে মূল্য ছাড়াই টিকা দেবে চীন। শনিবার (৯ জানুয়ারি) চীনের সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর রয়টার্স
ডিসেম্বরের শেষ নাগাদ চীন সাধারণ জনগণের মধ্যে প্রথমবারের মতো টিকা দেওয়া শুরু করে। এর আগে টিকার জরুরি ব্যবহার কর্মসূচির আওতায় স্বাস্থ্যকর্মীসহ করোনার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকা প্রদানের অনুমোদন দেওয়া হয়।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝেং ঝংওয়েই বলেন, টিকা তৈরি ও পরিবহনে অর্থ খরচ হলেও সরকার নাগরিকদের এটি বিনা মূল্যে দেবে। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘টিকার জন্য আমাদের নাগরিকদের এক পয়সাও খরচ করতে হবে না।’
ডিসেম্বরের মাঝামাঝি দেশে টিকাদান কর্মসূচি সম্প্রসারিত করে চীন। শীত ও বসন্ত মৌসুমে করোনার সংক্রমণ বেড়ে যাওয়া ঠেকানোর চেষ্টায় এই কর্মসূচির আওতায় খাদ্য ও গণপরিবহন খাতের মতো আরও কিছু গুরুত্বপূর্ণ খাতের কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝেং জিজিন বলেন, ওই সব টিকাও বিনা মূল্যে দেওয়া হচ্ছে।
টিকা তৈরি ও পরিবহনে অর্থ খরচ হলেও চীনা সরকার নাগরিকদের টিকা দেবে বিনা মূল্যে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা বলেছেন, টিকার জন্য আমাদের নাগরিকদের এক পয়সাও খরচ করতে হবে না
সংবাদ সম্মেলনে ঝেং বলেন, ‘কয়েকটি স্থানীয় সরকার কর্তৃপক্ষকে আমরা টিকার জন্য লোকজনের কাছ থেকে অর্থ নিতে দেখেছি। আমরা দ্রুত এ অবস্থার পরিবর্তন চেয়েছি। তবে এখন স্থানীয় সরকার বিনা মূল্যে টিকাদান কর্মসূচি যথাযথভাবেই কার্যকর করা শুরু করেছে।’
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























