ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ৯ জানুয়ারি ২০২১

১৬ জানুয়ারি থেকে ভ্যাকসিন পাবে ভারতীয়রা

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরুর তারিখ চূড়ান্ত করেছে ভারত সরকার। আগামী ১৬ জানুয়ারি থেকে ভ্যাকসিন পাবে ভারতীয়রা।

শনিবার (৯ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।

জানা গেছে, দুই দফায় ৩০ কোটি মানুষকে টিকা দেয়া হবে। প্রথম দফায় ৩ কোটি এবং দ্বিতীয় দফায় ২৭ কোটি মানুষকে টিকা দেয়া হবে।

উল্লেখ্য, প্রথম দফায় টিকা পাবেন করোনা যোদ্ধারা। পরের দফায় ৫০ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেয়া হবে বলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, জরুরি ব্যবহারের জন্য করোনার দু’টি টিকাকে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। তার মধ্যে একটি ভারত বায়োটেকের তৈরি। অন্যটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, যেটি তৈরি করছে ভারতের সেরাম ইনস্টিটিউট।

টিকাকরণের প্রক্রিয়া চালানোর জন্য কো-উইন বলে একটি অ্যাপ চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই অ্যাপে নাম নথিভুক্ত করার মাধ্যমে টিকাকরণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন সাধারণ মানুষ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়