আন্তর্জাতিক ডেস্ক
৫৬ আরোহী নিয়ে বিমান নিখোঁজ: উদ্ধার অভিযান শুরু
সংগৃহীত
৫৬ আরোহী নিয়ে নিখোঁজ হওয়া শ্রীবিজায়া এয়ারের ফ্লাইটটি খোঁজে উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়া। বিমানটির ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিমানটির খোঁজে সমুদ্র এবং আকাশে অনুসন্ধান চালাচ্ছে ইন্দোনেশিয়ার বাহিনী। এরমধ্যে ১১ টি সামুদ্রিক জাহাজ যোগ দিয়েছে বলে জানা গেছে।
শনিবার সুকর্নো-হাত্তা বিমানবন্দর থেকে পশ্চিম কালিমান্তান প্রদেশের রাজধানী পন্টিয়ানাক এর উদ্দেশ্যে যাত্রা শুরু করার চার মিনিটের মধ্যেই বিমানবন্দরের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটির।
বোয়িং ৭৩৭-৫০০ মডেলের বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার সময়টিতে প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় ছিল। শ্রীবিজয়া এয়ার লাইন্সের ফ্লাইট এসজে-১৮২ বিমানটিতে ৫০ জন যাত্রী, ৪ জন ক্রু ও ২ জন পাইলট ছিল বলে জানা যায়।
এর আগে বিমান নিখোঁজ হওয়ার সংবাদটি নিশ্চিত করে সরকারের মুখপাত্র আদিতা ইরাবতি জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত চলছে। সরকারের অনুসন্ধান কমিটি, উদ্ধারকারী সংস্থা ও জাতীয় যোগাযোগ নিরাপত্তা কমিটি সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।
সুকর্নো-হাত্তা বিমানবন্দর এর মুখপাত্র হাইরুল আনোয়ার বলেছেন, ল্যানক্যাং দ্বীপের কাছকাছি পৌঁছানোর পর প্লেনটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে সমুদ্র থেকে কিছু ভগ্নাংশ উদ্ধারের ছবি প্রচার করা হয়েছে স্থানীয় গণমাধ্যমে।
সিএনএন ইন্দোনেশিয়াকে সেখানকার একজন নিরাপত্তাকর্মী কিছু তার ও ধাতব বস্তু খুঁজে পাওয়ার তথ্য জানিয়েছেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের একটি টহল নৌকা সম্ভাব্য ‘দুর্ঘটনাস্থল’ থেকে মানব দেহের কিছু অংশ খুঁজে পেয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম কম্পাস।
বিমানটি বিধ্বস্ত হয়েছে কীনা সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কোন কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার গণমাধ্যম মেরডেকা জানিয়েছেন, বিমানের ট্র্যাকিংটি উচ্চতা হ্রাসের পরে জাকার্তার ঠিক উত্তর দিকে উপকূলে শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে এটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে।
উপকূল অঞ্চলেরর কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয়রা সমুদ্রে কিছু একটা বিধ্বস্ত হওয়ার আওয়াজ পেয়েছেন। তবে, দেশটির কর্তৃপক্ষ এ ধরনের তথ্য এখনো নিশ্চিত করেনি। ইন্দোনেশিয়ান নৌবাহিনীর ১১টি জাহাজসহ সমুদ্র ও বিমান অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই বিষয়ে আরো তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকারী সংস্থা একটি সার্চ কমিটি পাঠিয়েছে।
ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ এক টুইটে জানায়, জাকার্তা থেকে উড়াল দেয়ার চার মিনিট পর সেটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।
এদিকে জাকার্তা উত্তরে পানিসীমায় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে দাবি করেছেন মৎস্যজীবীরা। যার ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অনলাইনে। তবে বিমান উধাও হয়ে যাওয়ার ঘটনা নিয়ে বিমান সংস্থা শ্রীবিজয়া এয়ারের পক্ষ থেকে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























