ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ১০ জানুয়ারি ২০২১

করোনার টিকা নিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ

করোনাভাইরাসের টিকা নিয়েছেন ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ। ব্রিটিশ রাজপরিবারের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, শনিবার (৯ জানুয়ারি) উইন্ডসের প্রাসাদে রাজ পরিবারের একজন চিকিৎসকের কাছে রানী ও তার স্বামীকে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। লকডাউনের পর থেকে ৯৪ বছর বয়সী রানী ও ৯৯ বছর বয়সী ফিলিপ উইল্ডসর প্রসাদেই অবস্থান করছেন।

মহামারি করোনা থেকে বাঁচতে যুক্তরাজ্যে এরই মধ্যে ১০ লাখেরও বেশি মানুষ করোনার টিকা নিয়েছে।

যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়