আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:২৩, ১০ জানুয়ারি ২০২১
আকাশ থেকে `নিখোঁজ` বিমানের সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা
ছবি: রয়টার্স
ইন্দোনেশিয়ায় শিশুসহ ৬২ যাত্রী নিয়ে উধাও ‘বোয়িং ৭৩৭’ বিমানটি যে সাগরে ভেঙে পড়েছে তা আগেই আন্দাজ করা হয়েছিলো। এবার উপকূলে ভেসে এলো যাত্রীদের দেহাংশ। এসব দেখে উদ্ধারকারীরা বিমানটির সকল যাত্রীই মারা গেছেন এমনটা আশঙ্কা করছেন। খবর আনন্দবাজার
জাকার্তা পুলিশের মুখপাত্র ইয়ুসরি ইউনুস সংবাদমাধ্যমে জানান, ‘রোববার সকাল পর্যন্ত দু’টি ব্যাগ উদ্ধার করা গিয়েছে। তার মধ্যে একটিতে যাত্রীদের দেহাংশ মিলেছে। অন্যটিতে তাঁদের সঙ্গে থাকা জিনিসপত্রের টুকরো।’
ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষ এবং মৃতদেহ উদ্ধারে শনিবার দুপুর থেকেই উদ্ধারকার্য শুরু হয়ে যায়। রাতে কিছু সময়ের জন্য তা বন্ধ রাখতে হয়। রোববার সকাল থেকে ফের কাজ শুরু করেছেন উদ্ধারকারীরা।
উদ্ধারকার্য চালাতে এই মুহূর্তে ১০টি জাহাজ নামিয়েছে জাকার্তা প্রশাসন। এ ছাড়াও নৌবাহিনীর ডুবুরিদেরও নামানো হয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের টুকরোগুলো।
শনিবার দুপুরে জাকার্তার সোকরানো-হাত্তা বিমানবন্দর থেকে পোনতিয়ানাকের উদ্দেশে রওনা দেয় বোয়িং ৭৩৭-৫০০ মডেলের বিমানটি। পাইলট, সহকারী এবং বিমানকর্মী মিলিয়ে তাতে ৬২ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে কিছু শিশুও ছিলেন বলে জানা যায়। শিশুদের মধ্যে আবার একজন নবজাতক।
বিমানবন্দর থেকে উড়ানের ৪ মিনিটের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোল রুমের।
একটি ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট জানায়, বিমানটি উড়ার পর সোজা ১০ হাজার ৯০০ ফুট উপরে উঠে যায়। কিন্তু মাত্র ১ মিনিটের মধ্যে সেখান থেকে প্রায় ১০ হাজার ফুট নেমে আসে। সেই অবস্থায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তার কয়েক ঘণ্টা পরে জানা যায় জাভা সাগরে বিমানটি ভেঙে পড়েছে। সেখানকার থাউজ্যান্ড আইল্যান্ডস এলাকায় জলের মধ্যে থেকে বিমানটির ধ্বংসাবশেষের টুকরো উদ্ধার হয়েছে বলে জানায় ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি। এরপরেই মূলত শুরু হয় উদ্ধারকাজ।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























