ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ১০ জানুয়ারি ২০২১

আচমকা ব্ল্যাকআউটে গোটা পাকিস্তান

ছবি: DAWN

ছবি: DAWN

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে অন্ধকারে তলিয়ে গেছে গোটা পাকিস্তান। শনিবার (৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতের কিছুক্ষণ আগে থেকে এই ব্ল্যাকআউটে পাকিস্তান।

দেশটির জ্বালানিমন্ত্রী ওমর আইয়ুব এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে পাকিস্তানে ব্ল্যাকআউটের বিষয়েপ্রথমে জানা যায় করাচি, লাহোর, ইসলামাবাদ এবং মুলতানের বাসিন্দাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্ট থেকে। পরে অন্যান্য শহর থেকেও একই খবর আসে।

এর কয়েক ঘণ্টা পর জ্বালানিমন্ত্রী টুইটে জানান, ইসলামাবাদ দিয়ে শুরু করে ধাপে ধাপে শহরগুলোতে বিদ্যুৎ সংযোগ সচল করা হচ্ছে। তবে দেশের অধিকাংশ অঞ্চল এখনো বিদ্যুৎহীন বলে ডনের প্রতিবেদনে জানানো হয়।

ওমর আইয়ুব জানান, জাতীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ফ্রিকোয়েন্সি আকস্মিক ৫০ থেকে শূন্যে নেমে আসলে এই বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে।

ফ্রিকোয়েন্সিতে ধস নামার বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়