ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ১০ জানুয়ারি ২০২১

চাকরি হারালেন মোদিকে ‘ইডিয়ট’ বলা সেই পাইলট

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ইডিয়ট’ বলায় চাকরি হারিয়েছেন গোএয়ারের একজন সিনিয়র পাইলট।

সোশ্যাল মিডিয়ায় আচরণ সংক্রান্ত ওই বিমান সংস্থার বিধি লঙ্ঘন করার অভিযোগ এনে গোএয়ার তাকে চাকরি থেকে ছাঁটাই করেছে। খবর- ইন্ডিয়া টুডের।

তবে এর পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিমান সংস্থাটি।

চাকরি হারানো ওই পাইলটের নাম মিকি মালিক। সম্প্রতি তিনি টুইটারে লেখেন, ‘প্রধানমন্ত্রী একজন ইডিয়ট। পাল্টা আমাকে ইডিয়ট বলতেই পারেন, অসুবিধা নেই। আমি দেশের প্রধানমন্ত্রী নই। কিন্তু প্রধানমন্ত্রী একজন ইডিয়ট। পিরিয়ড’।

মিকির এই টুইট ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর তিনি টুইটটি মুছে ফেলেন। এরপর নিজের অ্যাকাউন্টও লক করে দেন। 

পরে আবার ক্ষমা চেয়ে লেখেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে টুইটের জন্য ক্ষমা চাইছি। আমার অন্য কোনো টুইটেও যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তার জন্য ক্ষমাপ্রার্থী আমি। আমার কোনো টুইটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গোএয়ারের কোনো সম্পর্ক নেই।’

তবে ঘটনার ৩ দিন পর তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে গোএয়ার। শনিবার ওই বিমান সংস্থার একজন মুখপাত্র জানান, ‘ওই পাইলটের বরখাস্তের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।’

মুখপাত্র তার বিবৃতিতে আরো বলেন, ‘গোএয়ার এ ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়ে চলে। আইনকানুন, নিয়ম নীতি এবং সোশ্যাল মিডিয়ায় আচরণ সংক্রান্ত সংস্থার নিয়ম সকল কর্মীদের মেনে চলা বাধ্যতামূলক। তারপরও কোনো কর্মী বা সংস্থার সঙ্গে যুক্ত কেউ যদি নিজের ব্যক্তিগত মতামত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন, তার দায় সংস্থার নয়।’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়