আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৪৩, ১০ জানুয়ারি ২০২১
থাইল্যান্ড পুলিশের হাতে ধরা পড়ল ১৯ রোহিঙ্গা
সংগৃহীত
মালয়েশিয়ায় চাকরি পাওয়ার প্রলোভনে থাইল্যান্ড গিয়েছিলেন মিয়ানমারের ১৯ রোহিঙ্গা নাগরিক। কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। এদের সকলকেই গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ১৯ রোহিঙ্গাদের আশ্রয় দেয়া এক থাই নারীকেও গ্রেফতার করেছে ব্যাংকক পুলিশ।
ব্যাংকক পুলিশ জানিয়েছে, ডন মুয়াং জেলার একটি বাড়ি থেকে অভিযুক্ত রোহিঙ্গাদের গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগীদের মালয়েশিয়ায় চাকরি দেয়ার কথা বলে থাইল্যান্ডে ঢোকানো হয়। দেশটিতে তারা কী কাজ করবেন, তা বলা হয়নি। যে বাড়িতে ছিলেন, ওই বাড়ির পুরুষ সদস্য পাচারের মূলহোতা।
বিবৃতিতে পুলিশ বলেছে, ‘কী কাজ দেয়া হবে, তা কেউই জানত না। এরা শুধু রাখাইন থেকে পালাতে চেয়েছে।’
এদিকে গ্রেফতার ১৯ রোহিঙ্গার মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদের রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























