আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:২৬, ১০ জানুয়ারি ২০২১
ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনার পর এবার ভূমিধসে ১২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত বারো জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন।
রোববার (১০ জানুয়ারি) করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ড (বিএনপিবি) এ তথ্য নিশ্চিত । খবর নিউইয়র্ক টাইমস
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, প্রবল বর্ষণে পশ্চিমা জাভা প্রদেশের সুমাডাং জেলার সিহানজং গ্রামে ভূমিধস হয়। এতে বেশ কয়েকজন মারা গেছেন। আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী।
এদিকে ভূমিধসের কারণে স্থানীয় একটি সেতু ও সড়ক বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি নিয়ে অপসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মৌসুমি বৃষ্টিতে গত কয়েক দিন ধরে বেহাল অবস্থা ইন্দোনেশিয়ার। সম্প্রতি বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত দেশটিতে বহু মানুষ পাহাড় ও নদীর আশপাশে বসবাস করেন।
উল্লেখ্য, শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৬২ যাত্রী নিয়ে একটি অভ্যন্তরীণ বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান। এর মধ্যে দেশটিতে ভূমিধসে হতাহতের ঘটনায় শোকের মাত্রা আরও বেড়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























