ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ১০ জানুয়ারি ২০২১

ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের দু’টি ব্ল্যাক বক্সের সন্ধান

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে শনিবার উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত ৬২ জন যাত্রীবাহী উড়োজাহাজটির দু'টি ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়া গেছে। জাভা সাগরে রোববার (১০ জানুয়ারি) এ দুটি ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করা হয়।

এ ব্যাপারে ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান হাদি তজাহানতো বলেন, ব্ল্যাক বক্স থেকে বের হওয়া দুটি সংকেত অবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা হয়। সেসব সংকেত ধরে আমরা ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করেছি। খবর আল জাজিরা ও দ্যা গার্ডিয়ানের

আশা করছি খুব শিগগরিই ব্ল্যাক বক্স দুটি উদ্ধার করতে পারবো। তখন দুর্ঘটনার কারণ জানা যাবে। বলেন তজাহানতো।

জাভা সাগর থেকে দু'টি ব্ল্যাক বক্স ছাড়াও যাত্রীদের দেহাবশেষ, পোশাকের টুকরো এবং কিছু ধাতব যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

যাত্রীবাহী উড়োজাহাজটি ৬২ আরোহী নিয়ে শনিবার জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই জাকার্তা বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে সাগরের লাকি দ্বীপে বিধ্বস্ত হয়। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন উড়োজাহাজটির কোনো যাত্রী বেঁচে নেই।

উড়োজাহাজটির ধারণ ক্ষমতা ১৩০ আরোহীর হলেও যাত্রীবাহী বিমানটিতে ১২ জন ক্রু এবং ৫০ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে সাতজন শিশু ও তিনজন নবজাতকও ছিল।

উড়োজাহাজে থাকা প্রত্যেকেই ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়